Shipping & Delivery

আলী মার্কেট কোনো উৎপাদনকারী (Manufacturer) বা সরাসরি বিক্রেতা (Seller) নয়। আলী মার্কেট মূলত চীন থেকে পণ্য ক্রয়, শপিং ও শিপিং সার্ভিস প্রদান করে থাকে। তাই যেকোনো পণ্য অর্ডার করার আগে অনুগ্রহ করে আমাদের Shipping Policy ভালোভাবে পড়ে ও বুঝে অর্ডার করার জন্য অনুরোধ করা হচ্ছে।

AliExpress শিপিং সার্ভিস

AliExpress থেকে পণ্য অর্ডারের ক্ষেত্রে আমরা সাধারণত দুই ধরনের শিপিং সার্ভিস প্রদান করি:

1. Regular Shipping

Regular Shipping বলতে AliExpress সেলারদের নিজস্ব শিপিং সার্ভিসকে বোঝায়। এই ক্ষেত্রে পণ্য সাধারণত আন্তর্জাতিক ডাক বিভাগের (Post Office) মাধ্যমে বাংলাদেশে আসে।

  • পণ্য পৌঁছাতে সাধারণত ২৫ থেকে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
  • Regular Shipping ব্যবহার করলে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে
  • সাধারণত ১০ ডলারের বেশি মূল্যের পণ্য ১৫–৩০ দিনের মধ্যেই পৌঁছে যায়।
  • যদি ৯০ দিনের মধ্যে পণ্য না পৌঁছায়, তাহলে আলী মার্কেটের Return Policy অনুযায়ী প্রদত্ত অগ্রিম অর্থ ফেরত দেওয়া হবে

AliExpress সেলাররা চাইলে DHL, TNT, EMS এর মতো এক্সপ্রেস কুরিয়ারেও পণ্য পাঠাতে পারে। এই সার্ভিসে সাধারণত ৭–১৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে যায়। তবে এই ক্ষেত্রে কাস্টমসে অতিরিক্ত ট্যাক্স ও চার্জ প্রযোজ্য হতে পারে, তাই এই ধরনের কুরিয়ার সার্ভিস ব্যবহার করার ক্ষেত্রে আমরা সাধারণত নিরুৎসাহিত করি।

2. Express Shipping

Express Shipping হলো আলী মার্কেটের নিজস্ব দ্রুত শিপিং সার্ভিস। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে আপনি শিপিং অপশনে Express Shipping নির্বাচন করতে পারবেন।

  • এই সার্ভিসের পণ্য আমাদের চায়না অফিসের মাধ্যমে সংগ্রহ ও পাঠানো হয়
  • সাধারণত ১৫ থেকে ২৫ কার্যদিবসের মধ্যে পণ্য বাংলাদেশে পৌঁছে যায়
  • এই ক্ষেত্রে আপনাকে চায়না অফিসে ডেলিভারি চার্জ এবং চীন থেকে বাংলাদেশে শিপিং খরচ প্রদান করতে হবে

Alibaba, Taobao ও Tmall থেকে অর্ডার

Alibaba, Taobao এবং Tmall মূলত চীনের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম, যেগুলোকে অনেক সময় AliExpress-এর মিরর প্ল্যাটফর্ম বলা হয়।

আপনি আমাদের মাধ্যমে এই প্ল্যাটফর্মগুলো থেকে সহজেই পণ্য অর্ডার করতে পারবেন।

  • আমরা প্রথমে পণ্য ক্রয় করে আমাদের চায়না ওয়্যারহাউসে রিসিভ করি
  • এরপর সেখান থেকে বাংলাদেশে শিপ করা হয়
  • সাধারণত পণ্য পৌঁছাতে ১৫ থেকে ২৫ কর্মদিবস সময় লাগে
  • এই ক্ষেত্রে আপনাকে চীন থেকে বাংলাদেশে শিপিং চার্জ এবং কাস্টমস চার্জ প্রদান করতে হবে
  • অর্ডার করার সময় প্রতি কেজির শিপিং রেট দেখতে পারবেন

পণ্য পৌঁছাতে দেরি হওয়ার সম্ভাব্য কারণ

নিম্নলিখিত কিছু কারণে পণ্য পৌঁছাতে বিলম্ব হতে পারে:

  • সেলার যদি পণ্য দেরিতে পাঠায় বা চায়না ওয়্যারহাউসে পৌঁছাতে দেরি হয়
  • চীন বা বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী দেখা দিলে
  • কাস্টমস অফিসে বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে ক্লিয়ারেন্সে বিলম্ব হলে

এই ধরনের পরিস্থিতিতে গ্রাহকদের অতিরিক্ত ১০–১৫ দিন সময় ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে

বিশেষ ধরনের পণ্য (Battery / Magnet / Liquid / Gel)

যেসব পণ্যের মধ্যে ব্যাটারি, ম্যাগনেট, লিকুইড বা জেল জাতীয় উপাদান থাকে, সেগুলো সাধারণত Regular Shipping-এ গুয়াংজু পোর্ট দিয়ে পাঠানো যায় না

এই ধরনের পণ্য সাধারণত হংকং পোর্টের মাধ্যমে পাঠানো হয় এবং আমাদের হংকং শিপমেন্ট মাসে একবার পরিচালিত হয়। ফলে এই ধরনের পণ্য পৌঁছাতে তুলনামূলকভাবে বেশি সময় লাগতে পারে। তবে পণ্য নিরাপদে পৌঁছাবে তা নিশ্চিত করা হয়

বিশেষ পরিস্থিতি

দীর্ঘমেয়াদী হরতাল, অবরোধ, ধর্মঘট, CNF ধর্মঘট অথবা জাতীয় কোনো জরুরি পরিস্থিতির কারণে যদি কাস্টমস অফিস বন্ধ থাকে, তাহলে সেই সময়কাল ডেলিভারি সময়ের মধ্যে গণনা করা হবে না।

100% Original

Authentic sourcing

Fast Delivery

All over Bangladesh

Easy Import

without document

24/7 Support

Dedicated help

Local delivery charges in China
এই চার্জটি শুধুমাত্র আনুমানিক হিসাব; অনেক ক্ষেত্রে এটি Free হিসেবেও প্রদর্শিত হতে পারে। প্রকৃত চার্জ নিশ্চিত হবে Order Stage: Purchased & Current Status: Purchase Done হওয়ার পর। চায়না লোকাল কুরিয়ার চার্জ প্রযোজ্য হলে, পণ্য বাংলাদেশে পৌঁছানোর পর তা শিপিং চার্জের সাথে সমন্বয় করে নেওয়া হবে।