Return & Refund Policy
আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করি। AliMarket সরাসরি AliExpress, Alibaba, Taobao এবং Tmall এর বিক্রেতাদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে বাংলাদেশে সরবরাহ করে থাকে।
ডেলিভারি সময়
- AliExpress Regular Shipping: সাধারণত পোস্ট অফিসের মাধ্যমে পণ্য পৌঁছাতে ২৫ – ৯০ দিন সময় লাগে।
- AliExpress Express Shipping / Alibaba / Taobao / Tmall: সাধারণত ১৫ – ২৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে যায়।
পণ্য আমাদের কাছে পৌঁছাতে একাধিক ধাপ অতিক্রম করে। তাই পরিবহনজনিত কারণে মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দিতে পারে। এই পরিস্থিতি বিবেচনায় আমরা নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে Return ও Refund প্রদান করে থাকি।
যেসব ক্ষেত্রে Return ও Refund প্রযোজ্য
নিম্নোক্ত পরিস্থিতিতে গ্রাহক রিটার্ন বা রিফান্ডের জন্য আবেদন করতে পারবেনঃ
- ✓ ভাঙা বা অসম্পূর্ণ পণ্য: যদি প্যাকেটের ভিতরে পণ্য ভাঙা অবস্থায় আসে বা পণ্যের সংখ্যা কম থাকে, তাহলে আংশিক রিফান্ড দাবি করা যাবে। এ ক্ষেত্রে প্রমাণ হিসেবে ভিডিও ও ছবি প্রদান করতে হবে।
- ✓ ভুল পণ্য / ভুল সাইজ / ভুল রঙ: যদি ভুল পণ্য, ভুল সাইজ বা ভুল রঙ পাওয়া যায়, তাহলে বিক্রেতার সিদ্ধান্ত অনুযায়ী আংশিক রিফান্ড দেওয়া হবে। তবে China to Bangladesh Shipping এবং Home Delivery চার্জ রিফান্ডযোগ্য নয়।
- ✓ উৎপাদনগত ত্রুটি: পণ্যে উৎপাদনগত ত্রুটি থাকলে রিফান্ডের জন্য আবেদন করা যাবে।
- ✓ ইলেকট্রনিক পণ্যের সমস্যা: যদি ইলেকট্রনিক পণ্যে Power / Display / Charging সংক্রান্ত সমস্যা দেখা দেয়, তাহলে ভিডিওসহ প্রমাণ দিতে হবে। সেলার যাচাই করে সম্মতি দিলে রিফান্ড প্রদান করা হবে। এই ক্ষেত্রে সোর্স সাইটের Final Decision এর Screenshot গ্রাহককে শেয়ার করা হবে।
- ✓ পণ্য রিটার্ন করার ক্ষেত্রে: যদি কোনো পণ্য রিটার্ন করতে হয়, তাহলে গ্রাহককে নিজ খরচে রিটার্ন পাঠাতে হবে। AliMarket একটি Dropshipping কোম্পানি, তাই রিটার্ন শিপিং খরচ বহন করবে না। তবে রিটার্ন প্রক্রিয়া সম্পন্ন করতে সর্বোচ্চ সহযোগিতা করবে।
- ✓ ব্যবহৃত বা Refurbished পণ্য: Used বা Refurbished পণ্য সবসময় নতুন পণ্যের মতো পারফরম্যান্স নাও দিতে পারে। সাধারণত এসব পণ্যে রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য নয়। তবে যদি পণ্য সম্পূর্ণভাবে অকার্যকর হয়, তাহলে আমরা সাপ্লায়ারের সাথে যোগাযোগ করে রিফান্ডের চেষ্টা করবো। তবে এটি সম্পূর্ণভাবে সেলারের নীতির উপর নির্ভরশীল।
- ✓ ডেলিভারির সর্বোচ্চ সময়: পণ্য পৌঁছানোর সর্বোচ্চ সময় ৯০ দিন। এর পরেও পণ্য না পৌঁছালে রিফান্ড দাবি করা যাবে। তবে বিশেষ অফার, দীর্ঘ ছুটি বা অন্য কোনো জটিল পরিস্থিতিতে গ্রাহককে ধৈর্য ধরার অনুরোধ করা হয়।
যেসব ক্ষেত্রে Return বা Refund প্রযোজ্য নয়
নিম্নোক্ত পরিস্থিতিতে রিটার্ন বা রিফান্ড প্রদান করা হবে না:
- ✕ AliMarket বা বাংলাদেশ কাস্টমসের শর্ত ভঙ্গ করে কোনো অবৈধ পণ্য অর্ডার করলে এবং সেটি কাস্টমস জব্দ করলে।
- ✕ পণ্য সঠিকভাবে পাওয়ার পর শুধুমাত্র "পছন্দ হয়নি" বা "এখন দরকার নেই" – এই ধরনের কারণে।
- ✕ AliExpress বা Alibaba এর অধিকাংশ পণ্যের ক্ষেত্রে রিটার্ন নীতি নেই, তাই আমাদের পক্ষ থেকেও পণ্য ফেরত নেওয়ার সুযোগ নেই।
- ✕ পণ্য আমাদের ওয়্যারহাউসে আসার পর SMS / Email / Phone Call এর মাধ্যমে জানানো হয়। সেই দিন থেকে ১০ দিনের মধ্যে ডেলিভারি না নিলে পরবর্তীতে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
- ✕ ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি প্রদান করা হয় না, সেলার উল্লেখ থাকলেও।
- ✕ স্ক্রিনে প্রদর্শিত রঙের সাথে বাস্তব পণ্যের রঙে ৫% – ১০% পার্থক্য থাকতে পারে, যা স্বাভাবিক।
- ✕ Used / Second Hand / Repaired / Refurbished পণ্যের ক্ষেত্রে বাংলাদেশে আসার পর রিটার্ন বা রিফান্ড করা সম্ভব নয়।
- ✕ পণ্য সাপ্লায়ার থেকে Ship হওয়ার পরে অর্ডার পরিবর্তন করা সম্ভব নয়। সাধারণত অর্ডার প্লেস করার ৩ – ২৪ ঘণ্টার মধ্যে শিপমেন্ট হয়ে যায়।
- ✕ AliExpress Regular Shipping এর ক্ষেত্রে ৯০ দিন এবং অন্যান্য ক্ষেত্রে ৪৫ দিন পূর্ণ হওয়ার আগে রিফান্ড দাবি করা যাবে না।
- ✕ গ্লাস বা ভঙ্গুর পণ্য যত্নসহকারে আনা হলেও পরিবহনজনিত সমস্যার জন্য AliMarket দায়বদ্ধ নয়।
- ✕ পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে অভিযোগ জানাতে হবে, অন্যথায় তা সফল লেনদেন হিসেবে গণ্য হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
📌 পণ্য আনবক্স করার সময় অবশ্যই ভিডিও ধারণ করে রাখবেন।
যদি কোনো সমস্যা থাকে, সেই ভিডিও প্রমাণ হিসেবে ব্যবহার করে আমরা রিফান্ডের জন্য আবেদন করব।
যদি আইটেম রিসিভ করার পরে সমস্যা দেখা দেয় এবং পরে ভিডিও করা হয়, তাহলে অনেক ক্ষেত্রে সোর্স সাইট রিফান্ড আবেদন বাতিল করতে পারে। সে ক্ষেত্রে রিফান্ড প্রদান সম্ভব হবে না।
Refund Processing
- ✓ আপনি যদি রিফান্ডের জন্য যোগ্য হন, তাহলে ১৫ – ৪৫ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রদান করা হবে।
- ✓ AliExpress বা Alibaba রিফান্ড USD (ডলার) এ প্রদান করে। তবে গ্রাহক যেহেতু বাংলাদেশি টাকা (BDT) দিয়ে পেমেন্ট করেন, তাই রিফান্ড টাকায় প্রদান করা হয়।
তবে সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়া সম্ভব নাও হতে পারে, কারণ:
- ডলার ক্রয়ের সময় Currency Conversion Charge কাটা হয়
- Payment Gateway Charge কাটা হয়
- রিফান্ডের সময় ডলার থেকে টাকায় রূপান্তরের সময়ও চার্জ কাটা হয়
এই কারণে মোট রিফান্ড থেকে প্রায় ১৩% – ১৫% পর্যন্ত কম টাকা ফেরত পাওয়া যেতে পারে।
বিশেষ দ্রষ্টব্য
AliMarket এর মাধ্যমে আন্তর্জাতিক ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করার মাধ্যমে আপনি আমাদের Return & Refund Policy সম্পর্কে অবগত আছেন এবং উল্লিখিত সকল শর্ত মেনে নিয়েছেন বলে গণ্য হবে।
যদি কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হন, তাহলে উপরোক্ত শর্ত অনুযায়ী রিটার্ন বা রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
AliMarket সবসময় গ্রাহকদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।